চট্টগ্রামের আঞ্চলিক সঙ্গীতের প্রখ্যাত শিল্পী বুলবুল আখতার চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক স্বাধীনতা সম্মাননা স্মারক ২০২৬-এ ভূষিত হতে যাচ্ছেন। এ অর্জনে চট্টগ্রামের গানের ব্যান্ড “অঁলা” অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। অঁলা এক বিবৃতিতে জানায়, বুলবুল আখতার দীর্ঘ ৫৬ বছর ধরে চট্টগ্রামের গানকে নিজের সাধনা ও শিল্পচর্চার মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন। কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণকারী এই শিল্পী শৈশব থেকেই চট্টগ্রামের ভাষার গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন। তিনি কোটি মানুষের কাছে ‘গানের বুলবুল’ হিসেবে পরিচিত। বিবৃতিতে […]