পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগের ঘোষণা দেয়ায় তার নেতা-কর্মী এবং সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। আজ সোমবার (০১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে রাঙামাটি জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেনি, একটি মহল তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। যারা মন্ত্রীর পদত্যাগে ইন্ধন দিয়েছে তারা আজকের বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেননি। এতে ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিস্কার হয়েছে। […]