চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

এরদোয়ানের বিরুদ্ধে মামলা করবেন নেতানিয়াহু

এরদোয়ানের বিরুদ্ধে মামলা করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:০৮ অপরাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসরাইল। এ জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং বিচার মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আইনি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
 
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) আই২৪নিউজ এক প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে।
 
 
প্রতিবেদনে বলা হয়, ইন্টারপোলের মাধ্যমে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য তুরস্ক আবেদন করেছে বলে এরদোয়ান ঘোষণা দেওয়ার পর এই পাল্টা পদক্ষেপ নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
 
 
নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ইসরায়েল চাইলে হেগের সেই আইসিসিতে এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে, তবে তারা তৃতীয় কোনো পক্ষকে ব্যবহার করে মামলা এগোনো অথবা এরদোয়ানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিচ্ছ বলে ধারণা করা হচ্ছে।
 
 
তুর্কি সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যকার চলমান শান্তি প্রক্রিয়ার মধ্যে এরদোয়ান সরকারের সঙ্গে হামাস ও কুর্দি গোষ্ঠীর সম্পর্ক সংক্রান্ত ইসরায়েলি অভিযোগকে এই মামলার মূল ভিত্তি করা হবে।
 
 
এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ বলে আখ্যা দেন নেতানিয়াহু। এর জবাবে এক তুর্কি কর্মকর্তা নেতানিয়াহুর বক্তব্যকে গাজা, পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ায় পরিচালিত ইসরায়েলি গণহত্যা ও হামলা ঢাকার ‘মরিয়া ও ব্যর্থ চেষ্টা’ বলে বর্ণনা করেন। সূত্র: মিডল ইস্ট আই
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট