আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র নাম, লোগো, বাংলাদেশ সরকারের মনোগ্রাম, ভুয়া পদ-পদবি দিয়ে আইডি কার্ড ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দোহাজারী শাখার ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন। এ চক্রের মূলহোতা মো. রেজাউল করিম নামের এক ব্যক্তি বলে জানান তিনি। রেজাউল করিম নামের ব্যক্তিটি পৃথক পৃথক ভিজিটিং কার্ডে যেসব ঠিকানা, হোয়াটসঅ্যাপ, ওয়েব, ফোন নম্বর ব্যবহার করে ব্যাংকে চাকরি দেওয়া, পার্সেল ডেলিভারি, বিভিন্ন লোভনীয় প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। […]