চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছাল

আনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ২:৫২ অপরাহ্ণ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ১৩০ বার পিছিয়েছে।

 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ প্রতিবেদন জমা দেয়নি। তাই আদালত নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে তদন্ত শুরু করে থানা–পুলিশ। পরে তদন্তভার পায় ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

ঘটনার এক যুগ পর এ মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়। গত বছরের নভেম্বরে র‍্যাবের কাছ থেকে নথিপত্র বুঝে নেয় পিবিআই।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট