চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সালমান মুক্তাদিরের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ

সালমান মুক্তাদিরের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ

আনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:২৮ অপরাহ্ণ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।

 

বিএফআইইউর চিঠির বিষয়টি কয়েকটি ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার আবেদনপত্র, দেওয়াইনি (গ্রাহক সম্পর্কিত তথ্য) এবং লেনদেনের বিবরণ চাওয়া হয়েছে।

 

নির্দেশনা অনুযায়ী, চিঠি পাওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই এসব তথ্য সংগ্রহ করে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

 

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সেখানে লুটপাটের অভিযোগও ওঠে। ঘটনার পর কয়েকজনকে আটক করা হয়।

 

পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ওই ঘটনার বিষয়ে কথা বলেন সালমান মুক্তাদির। সেখানে তিনি জানান, তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট