প্রতিটি পানীয়কেই প্রথম দেখায় যতোটা নিরাপদ বা নির্দোষ মনে হয়, বাস্তবে সেগুলো সবসময় সেরকম নাও হতে পারে। বাজারে প্রচলিত অনেক পানীয়কেই স্বাস্থ্যকর কিংবা ক্লান্তি দূরকারী হিসেবে আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রচার করা হয়। কিন্তু এর নেপথ্যে লুকিয়ে থাকে অতিরিক্ত চিনি, ক্যাফেইন কিংবা নানা রকম ক্ষতিকর কৃত্রিম রাসায়নিক উপাদান, যা নীরবে আমাদের শরীরের বড় ধরনের ক্ষতি ডেকে আনে। তাই দৈনন্দিন জীবনে কোন পানীয়টি শরীরের জন্য উপকারী আর কোনটি ঝুঁকিপূর্ণ, সে বিষয়ে সঠিক ধারণা রাখা অত্যন্ত জরুরি।
ফ্রট জুস
স্বাস্থ্যকর মনে হলেও বেশিরভাগ ফ্রট জসে প্রচুর চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। জুস বানানোর সময় ফলের প্রয়োজনীয় ফাইবার (আঁশ) বাদ পড়ে যায়, যা মূলত চিনি শোষণে সাহায্য করে।
ফাইবার ছাড়া জুস মানেই চিনিযুক্ত মিষ্টি পানি। এটি পানে সাময়িক শক্তি মিললেও দ্রুত ক্ষুধা ও ক্লান্তি চলে আসে। তাই জুসের বদলে আস্ত ফল খাওয়া বা জুসে পানি মিশিয়ে পাতলা করে পান করাই ভালো।
এনার্জি ড্রিংকস
এনার্জি ড্রিংকসে প্রচুর ক্যাফেইন ও চিনি থাকে, যা সাময়িকভাবে শক্তি বাড়ালেও দ্রুত ক্লান্তি ফিরিয়ে আনে। এর নিয়মিত পানে হৃদস্পন্দন বৃদ্ধি, উদ্বেগ ও অনিদ্রার সমস্যা হতে পারে।
তাই তাৎক্ষণিক চাঙা হওয়ার জন্য এনার্জি ড্রিংকসের বদলে গ্রিন টি বেছে নিতে পারেন, যা হালকা ক্যাফেইনের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টেও ভরপুর।
আইসড কফি
আইসড কফি একটি জনপ্রিয় সতেজকারক পানীয়, কিন্তু এতে অতিরিক্ত চিনি এবং ক্রিম থাকে যা পানীয়টিকে ক্যালোরির বোমায় পরিণত করতে পারে। এই সংযোজন কফির অ্যান্টিঅক্সিডেন্টের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতাকে ম্লান করে দিতে পারে।
নিয়মিত ক্যালোরিযুক্ত আইসড কফি পান করলে ওজন বাড়তে পারে এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। চিনি ছাড়া বা হালকা মিষ্টিযুক্ত সংস্করণ বেছে নিলে আপনি অতিরিক্ত ক্যালোরি ছাড়াই আপনার প্রিয় পানীয় উপভোগ করতে পারবেন।
ফ্লেভারযুক্ত পানি স্বাস্থ্যকর মনে হলেও এতে প্রায়ই অতিরিক্ত চিনি ও কৃত্রিম উপাদান থাকে, যা অপ্রয়োজনীয় ক্যালোরি বাড়ায়। এছাড়া কৃত্রিম মিষ্টির কারণে শরীর সঠিক হাইড্রেশনের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
তাই সাধারণ পানি পানের অভ্যাস করুন এবং স্বাদ বাড়াতে এতে পছন্দমতো ফলের টুকরা বা ভেষজ (যেমন পুদিনা পাতা) মিশিয়ে নিতে পারেন।
মিল্কশেক
ঘন ও ক্রিমি মিল্কশেক একটি চমৎকার খাবার হলেও, এতে আশ্চর্যজনকভাবে উচ্চ মাত্রায় ক্যালোরি, চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকতে পারে। ঘন ঘন এটি পান করলে ওজন বৃদ্ধি এবং কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে।
আপনি হয়তো মাঝে মাঝে এটি উপভোগ করতে পারেন, কিন্তু নিয়মিত খাওয়ার জন্য স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ফল এবং লো-ফ্যাট দই দিয়ে তৈরি স্মুদি বেছে নিতে পারেন। এভাবে আপনি বাড়তি পুষ্টির সাথে ক্রিমি টেক্সচারও উপভোগ করতে পারবেন।
পূর্বকোণ/মিফতা

















