টানা ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নুনুজিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ১৩ নম্বর ক্যাম্পের এফ/৫ ব্লকে এ পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহত নুনুজিয়া ওই ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে। পাহাড়ধসে তাদের বসতঘর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী এ তথ্য নিশ্চিত করেন। ক্যাম্প সূত্র জানায়, দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেন নামের এক রোহিঙ্গার […]