দেশে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুর করে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে চার জন মারা গেছে ঢাকা বিভাগে। বাকি দুজন সিলেট বিভাগের। উল্লেখ্য গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৭৬৪ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত ৮৬০ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৩৩৪ জন মারা গেছে । এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে […]