কক্সবাজারে টানা চার দিনের ছুটিতে আসা পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ট্যুরিস্ট জিপ (চাঁদের গাড়ি) সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এই অভিযানে দুটি গাড়িকে ১৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় জিপ দুটিকে জব্দ করা হয়। জেলা প্রশাসন জানান, টানা চারদিন ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে। সমুদ্র সৈকতের পাশাপাশি আগত পর্যটকরা মূলত মেরিন ড্রাইভ হয়ে খোলা জিপে (চাঁদের গাড়ি) ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ ভ্রমণ করেন। […]