কক্সবাজারের টেকনাফে নাইট্যংপাড়া ও কেরুনতলী এলাকা থেকে ৫৫ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকারর ২০ হাজার ইয়াবা, ১টি মোবাইল ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে, টেকনাফের কেরুনতলী এলাকায় সকাল […]