চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

অসন্তোষের মুখেই বিদেশি অপারেটরের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি

বন্দর রক্ষা কমিটির ক্ষোভ

অসন্তোষের মুখেই বিদেশি অপারেটরের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভায় এই সংক্রান্ত ১৫ বছরের খসড়া কনসেশন চুক্তি অনুমোদন পায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় নৌপরিবহন মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতির অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মধ্যে এই চুক্তি সম্পাদিত হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা না হলেও, শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে টার্মিনালটি ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছিল।

বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

এদিকে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে ‘বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম’। সংগঠনের নেতারা বলেন, জাতীয় নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত এই টার্মিনালটি দেশীয় দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জাম দিয়ে সফলভাবেই পরিচালিত হয়ে আসছে। তা সত্ত্বেও বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের এই প্রক্রিয়া দেশের স্বার্থপরিপন্থি।

বন্দর রক্ষা কমিটির পক্ষে অবিলম্বে এই এনসিটি কনসেশন চুক্তির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানানো হয়। পাশাপাশি চুক্তির সব শর্ত জনসমক্ষে প্রকাশ এবং জাতীয় স্বার্থের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ মূল্যায়ন না হওয়া পর্যন্ত যে-কোনো ধরনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর বন্ধ রাখার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট