চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শ্বশুর বাড়ির বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফােজতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটি আত্মহত্যা বলে জানান। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়িতে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুমাইয়া আক্তার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ির প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। গত তিন বছর আগে উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের […]