চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্রকাশ পেল সৌদি বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয়

প্রকাশ পেল সৌদি বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয়

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ৭:১৯ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি।  রবিবার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
 
মন্ত্রণালয় জানায়, গতকাল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে অপেক্ষমাণ দুই বাংলাদেশি নিহত হন।
 
নিহত শাহেদ আহম্মেদের পাসপোর্ট নম্বর ইএন-০২২০০২৪ এবং ইকামা নম্বর ২৫৫৬৪৭২২৩৭। তার পিতার নাম মো. রফিকুল ইসলাম এবং মাতার নাম মোছা. শাহেরা বেগম। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।
 
অন্যদিকে, নিহত নাসরুল্লাহ বদরপুরির পাসপোর্ট নম্বর এ-২২৭৫৮১৯৪ এবং বর্ডার নম্বর ৪১৯৪০৭২২৭০। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মাতার নাম জাহানারা বেগম। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে।
 
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট