চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হঠাৎ ঢাকায় আসলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

হঠাৎ ঢাকায় আসলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ২:৫৮ অপরাহ্ণ

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির অংশ হিসেবে রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
 
জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে ব্যবহার করছেন ফিফা বস। তার এই অবস্থানটি একেবারেই স্বল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই তাকে স্বাগত জানানোর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে।
 
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের সহ-সভাপতিরা সৌজন্য সাক্ষাতের করেছেন। এর আগে, ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার ফাঁকেও ফিফা সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক এক বৈঠকে মিলিত হয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট