চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ২১ পদে চাকরির সুযোগ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ২১ পদে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ৭:৪৭ অপরাহ্ণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ২১ শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তৃতীয় থেকে ২০তম গ্রেডের ১৪ পদে আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

পদের নাম, বিভাগ ও সংখ্যা

১. অধ্যাপক

বিষয়/বিভাগ/দপ্তর: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, কীটতত্ত্ব বিভাগ, এনভায়রনমেন্টাল সায়েন্স

পদসংখ্যা: ৩টি

২. সহযোগী অধ্যাপক

বিষয়/বিভাগ/দপ্তর: কীটতত্ত্ব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদপ্রজনন বিভাগ, সিলভিকালচার

পদসংখ্যা: ৩টি

৩. প্রভাষক

বিষয়/বিভাগ/দপ্তর: সিলভিকালচার

পদসংখ্যা: ১টি

৪. চিফ মেডিকেল অফিসার

বিষয়/বিভাগ/দপ্তর: মেডিক্যাল সেন্টার

পদসংখ্যা: ১টি

৫. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার

বিষয়/বিভাগ/দপ্তর: আইসিটি সেল

পদসংখ্যা: ১টি

৬. অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার

বিষয়/বিভাগ/দপ্তর: অডিট সেল

পদসংখ্যা: ১টি

৭. পিএ

বিষয়/বিভাগ/দপ্তর: গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ

পদসংখ্যা: ১টি

৮. ক্যাটালগার

বিষয়/বিভাগ/দপ্তর: লাইব্রেরি শাখা

পদসংখ্যা: ১টি

৯. স্টোর কিপার

বিষয়/বিভাগ/দপ্তর: কেন্দ্রীয় স্টোর

পদসংখ্যা: ১টি

১০. ড্রাইভার

বিষয়/বিভাগ/দপ্তর: যানবাহন শাখা

পদসংখ্যা: ১টি

১১. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

বিষয়/বিভাগ/দপ্তর: লাইব্রেরি শাখা, কৃষিতত্ত্ব বিভাগ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ অনুষদ, অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স বিভাগ

পদসংখ্যা: ৪টি

১২. ডিপটিউবওয়েল অপারেটর

বিষয়/বিভাগ/দপ্তর: খামার শাখা

পদসংখ্যা: ১টি

১৩. ল্যাব অ্যাটেনডেন্ট

বিষয়/বিভাগ/দপ্তর: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি

পদসংখ্যা: ১টি

১৪. অফিস সহায়ক

বিষয়/বিভাগ/দপ্তর: ফিশারিজ অনুষদ

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল ও গ্রেড

১. অধ্যাপক: ১,১৩,০০০-১,৪৮,৮০০টাকা (গ্রেড-৩)
২. সহযোগী অধ্যাপক: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)
৩. প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. চিফ মেডিকেল অফিসার: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)
৫. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)
৬. অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
৭. পিএ: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)
৮. ক্যাটালগার: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)
৯. স্টোর কিপার: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)
১০. ড্রাইভার: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)
১১. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর: ২১,৯০০-৫২,৯০০ টাকা(গ্রেড-১৬)
১২. ডিপটিউবওয়েল অপারেটর: ২১,৯০০-৫২,৯০০ টাকা(গ্রেড-১৬)
১৩. ল্যাব অ্যাটেনডেন্ট: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)
১৪. অফিস সহায়ক: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
চাকরির ধরন: স্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ;

কর্মস্থল: গাজীপুর;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: রেজিস্ট্রার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট