চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

তাহসিফের মৃত্যু নিয়ে এখন কোন মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু, এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৫:০৭ অপরাহ্ণ

রাজধানীর তুরাগ নদ থেকে সাবেক বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

তিনি বলেন, আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ একটা প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলব।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

এ সময় নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলের সম্পৃক্ততার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ, যার সন্তানই হোক। সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট