অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে লামা উপজেলা প্রশাসন গত কয়েকমাসে বেশ কয়েকটি মোবাইল কোর্ট চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ করে । জব্দ করা ১২টি ড্রেজার মেশিন সরকারি নিয়ম মেনে সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উম্মুক্ত নিলাম দেয়ার সময় ধার্য্য করা হয়। নিলামে অর্ধশত ব্যবসায়ী অংশ নেন। উপজেলা প্রশাসন নির্ধারিত সরকারি ধার্য্য মূল্য না পাওয়ায় আজ ড্রেজার মেশিন গুলো নিলাম করা সম্ভব হয়নি। তবে অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. সোহেল বালু উত্তোলনের ভালো […]