চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী লিখে ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট

আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী লিখে ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৬ | ৯:১৯ অপরাহ্ণ

নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদককে দায়ী করে ফেসবুক পোস্ট করেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। ফেসবুক পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে কিছুক্ষণ পরে ইউএনও জামালগঞ্জ ফেসবুক একাউন্ট থেকে এসিল্যান্ডের ফেসবুক একাউন্ট হ্যাকড হয়েছে বলে পোস্ট করেন ইউএনও।

শুক্রবার(২৩ অক্টোবর) রাতে AC Land Jamalganj ফেসবুক একাউন্ট থেকে ইউএনওকে দায়ী করে এ পোস্ট করেন এসিল্যান্ড নিজে। পরে তার বাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকেই গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, এসিল্যান্ড আরিফুর রহমান প্রায় দুই মাস আগে জামালগঞ্জে যোগদান করেন। তিনি তার স্ত্রীসহ উপজেলা সদরে বসবাস করতেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদকে নাম্বারে একাধিক বার কল করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তিনি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এসিল্যান্ডকে মানসিক অসুস্থ বলে জানান।

তিনি আরও বলেন গতকাল শুক্রবার রাতে আমার তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। এসিল্যান্ডের স্ত্রীসহ আমার বাসায় কেক কাটার আয়োজনে এসেছিলেন। এখান থেকে বের হয়ে গিয়েই তিনি এ পোস্ট দেন। পরে পুলিশসহ অনেকেই তার বাসায় যান। গিয়ে দেখেন তিনি অস্বাভাবিক আচরণ করছেন। পরে তার স্ত্রী সিদ্ধান্ত নেন সিলেটে চিকিৎসার জন্য নিয়ে যেতে। এখন পরিবারের তত্ত্বাবধানে তিনি ঢাকায় আছেন।

ইউএনও অভিযোগ করে বলেন, রাতে তিনি একজন আনসার সদস্যকে মারধর করেছেন। তার তিন বছরের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেন। রাস্তায় যাকে পেয়েছেন তার সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেছেন।

শিল্পী রাণী মোদক বলেন, ফেসবুক পোস্টে সে কেন আমার নাম লিখেছে সেটি আমারও প্রশ্ন। কেন আমার নাম ব্যবহার করেছেন বুঝতে পারছি না।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খান বলেন, আমরা পারিবার থেকে যে বিষয়টি জেনেছি, তিনি আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। উনার স্ত্রী আমাদের যেটি জানিয়েছেন কয়েকদিন আগে জামালগঞ্জে একটি বাচ্চা মারা যায়। সেটি এসিল্যান্ড মূলত টেককেয়ার করেছিলেন। এর পর থেকেই তিনি একটু বেশি অসুস্থ হয়ে যান। এখন পরিবারের তত্ত্বাবধানে আছেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট