চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

অনলাইন ডেস্ক

২৯ জুলাই, ২০২৬ | ৭:১৬ অপরাহ্ণ

জামিনে থাকা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার বিকেল সাড়ে ৬টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

 

তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল বলেন, গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট