চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

লিন্ডসে গ্রাহাম অ্যাক্টে সই

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৪৪ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগও বাড়ানো হয়েছে।

 

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেছেন।

 

​এই নতুন আইনের মাধ্যমে রাশিয়ার ওপর আইনগত নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন নিষেধাজ্ঞা অনুমোদন এবং সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।

 

​পূর্বে ইরানে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। ওয়াশিংটনের এই নতুন ও কঠোর বিধিনিষেধের কঠোর সমালোচনা করে এটিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে তেহরান।

 

​উল্লেখ্য প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের গণহত্যা অভিযানের একজন অন্যতম সমর্থক ও প্রচারক ছিলেন।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট