চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে অবৈধ বালুমহালে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ও খিরাম ইউনিয়নের সর্তা খালের অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। অভিযানে ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সর্তা খালের ধর্মপুর ও খিরাম ইউনিয়নসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু পরবর্তী সময়ে উন্মুক্ত নিলামে বিক্রির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, সরকারি বিধিবিধান অমান্য করে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট