চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চটপটি খেতে গিয়ে চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন রাহাত

চট্টগ্রামে চটপটি খেতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারাল শিশু রাহাত

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে পড়ে রাহাত (১০) নামে এক শিশু আহত হয়েছে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে আহত হয় রাহাত। পরে তার বাবা মো. ফারুক উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

 

রাহাতের বাবা মো. ফারুক বলেন, জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে গিয়েছিল ছেলে। আচমকা ট্রেন এসে আমার ছেলের জীবন শেষ করে দিল ট্রেন। এখন আমার ছেলের হাত নেই, পা নেই।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট