চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালানো হয়। অভিযানে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ভবনটি ভাড়া নিয়ে অনলাইন স্ক্যামিং করতেন। কবে থেকে তারা এ কাজ করছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ছাড়া কারা কারা এর সঙ্গে সংশ্লিষ্ট, তাও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অভিযানে দেড় শতাধিক ল্যাপটপ, বিপুলসংখ্যক মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট