সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলকে বহিস্কার করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আল মামুন সাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিলের (৩৩) বাসায় ক্রেতা সেজে অভিযান চালায় পুলিশ। তবে শাকিল পালিয়ে গেলে অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণ অনলাইনকে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট অভিযোগে বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলকে বহিস্কার করা হয়েছে।
পূর্বকোণ/আরআর

















