চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য সহকারীসহ দুই নারীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউরিয়া ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ও রুজিনা মজিদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা বেগমের মৃত্যু হয়। একই সময়ে নগরীর এভারকেয়ার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রুজিনা মজিদ নামে আরেক নারীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের (১০ সেপ্টেম্বর) দৈনিক ডেঙ্গু রোগীর বিবরণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে সরকারি হাসপাতালে ৬৮ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন; বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/আদর/এএইচ

















