চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল

চট্টগ্রামে এসএসসি ফেল করা ১৯০ জন পাস

নম্বর বাড়ার পরও ১৫০ জন পরীক্ষার্থী ফেলই রয়ে গেছেন

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৪৭ অপরাহ্ণ

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণ ফলাফলে মোট ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনর্নিরীক্ষণ শেষে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে।

 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নম্বর পরিবর্তন হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১৮৫ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে। জিপিএ-১ থেকে জিপিএ-৫ এর নিচে পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৭ জন। তবে নম্বর বাড়ার পরও ১৫০ জন পরীক্ষার্থী ফেলই রয়ে গেছেন।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, পুনর্নিরীক্ষণের জন্য যেসব উত্তরপত্রের আবেদন করা হয়েছিল, সেগুলো নিয়ম অনুযায়ী যাচাই করা হয়েছে। যাচাই শেষে যেসব উত্তরপত্রে নম্বর পরিবর্তনের সুযোগ পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে ফলাফলে সংশোধন আনা হয়েছে। এর ফলে অনেক পরীক্ষার্থীর নম্বর ও জিপিএ পরিবর্তন হয়েছে এবং কেউ ফেল থেকে পাস করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট