চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

১১ জেলায় একদিনে গ্রেপ্তার ৫৫০ আসামি

১১ জেলায় একদিনে গ্রেপ্তার ৫৫০ আসামি

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৫৫০ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৪ জন, পূর্ববর্তী মামলায় ৫৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১৪২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৪১ জন। তাদের মধ্যে ৪৪ জন মাদক ব্যবসায়ী, দুজন মাদক বহনকারী এবং ৯৫ জন মাদক সেবনকারী।

তিনি আরও জানান, অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ১৭ হাজার ১৫৩ পিস ইয়াবা, ১৭ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ১৬৫ লিটার চোলাইমদ, এক বোতল বিয়ার ও এক বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট