চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের হালিশহরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের হালিশহরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিশহর থানার ছোটপুল এলাকার হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড গলিতে নিজ বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিহতের নাম মো. মোস্তাক। তিনি ওই এলাকার মো.সেকান্দরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধে স্ত্রী চাকরি থেকে ফিরে ঘরে স্বামীর লাশ দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট