চট্টগ্রাম রেঞ্জের অধীনস্থ ১১টি জেলায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় মোট ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (8 সেপ্টেম্বর) পরিচালিত অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৪৪ জনকে।
তাদের মধ্যে ৬৭ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদক বহনকারী এবং ১৬৯ জন মাদকসেবী রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলায় ১১৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন, পরোয়ানামূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময়ে মাদক আইনে ৫৫টি মামলা রুজু করা হয়েছে।
অভিযানে ৯ হাজার ১০২টি ইয়াবা, ৩২৮ লিটার চোলাই মদ, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৩ বোতল কিংফিশার বিয়ার, ২ বোতল স্কাফ সিরাপ, ৫৯৬টি ট্যাপেনটাডল ট্যাবলেট, ৬ বোতল হুইস্কি ও ১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
পূর্বকোণ/এএইচ

















