চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় চবির শহীদ আবদুর রব হলের প্রবেশপথে ব্যানার লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী।

জানা গেছে, হলের প্রবেশমুখের পাশে একটি পুরোনো ভবনের ওপর ব্যানার লাগাতে উঠেছিলেন আরিফ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি বৈদ্যুতিক তারের সঙ্গে কিছুক্ষণ ঝুলে ছিলেন। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেলে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করা হয়। এরপর তিনি নিচে পড়ে যান।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট