চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফিরিঙ্গীবাজারে জুয়া খেলার সময় ১৫ জন গ্রেপ্তার

ফিরিঙ্গীবাজারে জুয়া খেলার সময় ১৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ

নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার মোড় এলাকা থেকে ২১ হাজার ৬২০ টাকা নগদ এবং তিন প্যাকেট তাসসহ জুয়া খেলার সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে শাহাজীপাড়া দুদু মিয়া বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা- মো. নুরু (৪২), মো. রবিউল ইসলাম (৩৬), মো. আল আমিন মিয়া (২৭), মো. শাহ নেওয়াজ টিপু (২৯), মো. উজ্জ্বল মিয়া (৩০), খাইরুল ইসলাম (৪৩), মো. ফারুক (২৮), মো. আশরাফ (২৬), মো. এসদু মিয়া (৪৫), হবি রহমান (৪৩), জাহাঙ্গীর আলম (২৪), বাদল মিয়া (৫২), মো. সোহেল (২৪), মো. হোসেন (৩৫) ও মো. রিপন মিয়া (৫০)।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট