চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পটিয়ায় আগুনে পুড়ে গেছে ১৮ বসতঘর

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২০ | ৭:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় রান্নার চুলা থেকে আগুন লেগে ১৮টি বসতঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিরি ইউনিয়ের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাথ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, সব পুঁড়ে ছাই হয়ে গেছে। বাংলা নববর্ষের প্রথম দিনে এভাবে খোলা আকাশের নিচে থাকতে হবে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেওে দাবি করেন তারা।

জানা যায়, সকালে একজন গৃহবধূ রান্নাঘরের চুলায় ভাতের পাতিল বসিয়ে পাশের মন্দিরে পূজা দিতে যান। আর ততক্ষণে সেই চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে এক এক করে ছড়িয়ে পড়ে আশপাশের সবকটি ঘরে।

পরে স্হানীয়রা ৯৯৯ এ কল দিয়ে জানালে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস টিম ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ক্ষতি হয়ে যায় স্থানীয়দের।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, আমরা সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর জানা যাবে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট