চট্টগ্রামের রাউজানে মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সুশীল বড়ুয়া (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামের লিচু পাহাড়ে নিজের খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশীল বড়ুয়ার বাড়ি স্থানীয় উত্তরা নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। গত দেড় বছর আগে তিনি বিয়ে করেন। দুইমাস বয়সী তার একটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওই গ্রামের মহামুনি মন্দিরের পিছনে লিচু পাহাড়ে নিহত সুশীল […]