চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আনোয়ারা সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৫ | ৪:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা-মাস্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮) ও মো. নুরু উদ্দিন (৩২), পটিয়া উপজেলার আব্দুর রহিম (৩০) এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)।

 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈনপুরা সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি কালো হাই-এইসে থাকা আরও ১০-১২ জন পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, হাতুড়ি এবং চোরাই কাজে ব্যবহারিত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট