মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা আরও দুইটি কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় জাহাজ দুইটি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে এসে পৌঁছায়। গত শনিবার (১৮ জানুয়ারি) প্রথম দফায় হেফাজতে থাকা একটি জাহাজ ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। এখনও গোষ্ঠীটির হেফাজতে রয়েছে আরও একটি জাহাজ। এর আগে গত ১৬ এবং ১৭ জানুয়ারি নাফ নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা চারটি কার্গো জাহাজ তল্লাশির নামে জিম্মি করে আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছনে টেকনাফ […]