কক্সবাজারের মহেশখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার শাপলাপুর অংশে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা চাকমা, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন, শাপলাপুর বিট কর্মকর্তা নুরুল আলম নাহিদ, দিনেশপুর বিট কর্মকর্তা মনজুর মুর্শেদসহ বিভিন্ন স্টাফবৃন্দ। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা […]