চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ ভুয়া সেনাকর্মকর্তা গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৫ | ১:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই জানান, গ্রেপ্তার তৈয়বুর রহমান (২৮) উখিয়ার রাজাপালং ইউনিয়নের ওয়ালা পালং গ্রামের আলী চানের ছেলে এবং নুরুল আমিন (৩০) রত্নাপালং ইউনিয়নের হিজুলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীর বরাতে এপিবিএন জানায়, তারা দু’জন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে আমান হাসপাতালে কর্মরত মো. ইয়াসিন আরাফাত নামে এক এনজিওকর্মীকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে অফিসের সহকর্মীরা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশকে খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট