চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টায় ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আলী আহমদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস নাপিতখালী অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় অবহিত করেনি । রেললাইনে কোন দুর্ঘটনা ঘটলে জিআরপি (রেলওয়ে পুলিশ) লাশ উদ্ধার করবে। পূর্বকোণ/এএইচ

২২ নভেম্বর, ২০২৪ ১৪:৪১