চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ ইসমাঈল হোসেনকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফটিকছড়ি থানার ওসি তদন্ত মুহাম্মদ আবু জাফর তুহিন সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে সাবেক মেয়র ইসমাইল হোসেন গ্রেপ্তার হয়েছেন। গত ৪ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে ছাত্রদের উপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। […]