চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

কাপ্তাই সংবাদদাতা 

২১ জানুয়ারি, ২০২৫ | ১:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।

 

সোমবার (২১ জানুয়ারী) রাত ১১টায় চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টি ও এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।

 

কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুই ছাইন চৌধুরীকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই মামলায় মো.জুনায়েত (২৫) নামে আরও একজনকে কাপ্তাই নতুন বাজার এলাকার একটি বাসা থেকে রাত ১০টায় গ্রেপ্তার করা হয়। আসামিদের মঙ্গলবার (২১ জানুয়ারি) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট