চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বায়েজিদ বোস্তামি সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

 

সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনে যোগ দেন ফ্রাংক এপারেলস লিমিটেড নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরা।

 

শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

 

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট