চট্টগ্রামের আনোয়ারায় মেহেদী অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দিদারুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত দারুল ইসলাম বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামের আবু তালেবের ছেলে। আহতরা হলো-একই গ্রামের শেখ মোহাম্মদের ছেলে মো.মারুফ (১৮) ও আলী হোসেনের ছেলে আহমেদ হোসেন (১৯)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনবন্ধু মোটরসাইকেলযোগে বটতলী বাজার এলাকায় […]