রাউজানের ২ নম্বর ডাবুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী চট্টগ্রাম নগরী থেকে আটক হয়েছেন । আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে নগরী থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে রাত সোয়া ৯টার দিকে রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘সাবেক চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাকে রাউজান থানার আনার জন্য থানা পুলিশ শহরে রওনা হয়ে গেছেন।’ […]