লোহাগাড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, শাসনে-প্রশাসনে এখনও সক্রিয়। এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তাই আগামী নির্বাচনে জয়ী হতে লোহাগাড়ার প্রতিটি এলাকাকে বিএনপির ভোট ব্যাংকে পরিণত করতে হবে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের (একাংশ) উদ্যোগে সোমবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা […]