চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রবিবার মধ্যরাতে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুরের অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।

 

গতকাল রবিবার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন।

 

পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তার গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন তিনি।

 

পরীমনি বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন।পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ কল করে তারা । তাহলে দেশটা কার হাতে।

 

লাইভে নিরাপত্তাহীনতার কথা বলেন পরীমনি। অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ করেন তিনি। অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।

 

ঘটনার জন্য পরীমনি তাদের দায়ী করেন, যারা ‘ইয়েলো জার্নালিজম’ করেন, যারা ‘জার্নালিজম’–এর নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।

 

পরীমনি বলেন, যদি তার সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে তার সঙ্গে বসুক, তার সঙ্গে বোঝাপড়া করুক।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন