কক্সবাজারে আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৮ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইউনি রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলে বৈঠক চলছিল। এ সময় পুলিশ ও অর্ধ-শতাধিক সমন্বয়ক তাদের হল রুম ঘেরাও করে। এরপর পুলিশ ও সমন্বয়ক পরিচয়ধারীরা এসে তল্লাশি ও যাচাই-বাছাই শুরু করে। এ সময় ৪০ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বাকিদের ছেড়ে দিয়ে রাত ১২টার […]