কক্সবাজারের চকরিয়ায় চোরাই মাছসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে ধরে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার (গরু বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে চোরাই মাছসহ তাদের হারবাং ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটককৃতরা হলেন, বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মহাজেরপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে আবুল কালাম (২৮), নুরুল কবিরের ছেলে মো. আরমান (২২) ও হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব নুনাছড়ি এলাকার আকতার হোসেনের ছেলে মো. মিজান (৩০)। স্থানীয় মৎস্য চাষীরা […]