চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে আবুল হোসেন নামের এক অসহায় দিনমজুরের বসতঘর। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মাইজপাড়া হায়দার আলী ফকির বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আবুল হোসেনের প্রতিবেশী প্রবাসী মোহাম্মদ হারুন বলেন, মগদাই মাইজপাড়া গ্রামের মরহুম নুরুল ফকিরের ছেলে আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তান নিয়ে স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় টিনের বসতঘরটি […]