চট্টগ্রামের রাউজানে অপহরণের ২ ঘণ্টা পর মুক্তি পেলেন ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে, একইদিন সন্ধ্যায় রাউজান উপজেলার অলিমিয়া হাট অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে তাকে অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম নুরু। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে জাবেদ, রাশেদ, নুরুল হুদা, আলমগীর, জিকুসহ ৬ থেকে ৮টি মোটরসাইকেল করে ১২ থেকে ১৪ […]